১. নামাযে দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখা
ইমাম, মুক্তাদী কিংবা একা নামায আদায়কারী প্রত্যেকেই নিজ নিজ শরীরের গঠন অনুযায়ী দুই পায়ের মাঝখানে এতটুকু ফাা রেখে দাঁড়াবে যেন পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকে এবং দাঁড়ানো, রুকু ও সেজদার সময় ব্যবধান বৃদ্ধি করার বা সংকোচ করার কোনো প্রয়োজন না হয়। উভয় পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী করে স্বাভাবিকভাবে দাঁড়াবে।
হযরত আবূ হুরায়রা রাসূল (সা.) বলেন, যখন তোমারা নামাযে দাঁড়াবে (ইচ্ছা করবে) তখন ভালোভাবে অযু করবে। অতঃপর পরিপূর্ণরূপে কেবলামুখী হবে এবং তাকবীর বলবে। (বুখারী শরীফ ২/৯২৪, হা.৬২৫১, তিরমিযী শরীফ ১/৬৬ ত্বা. ৩০৪ সহীহ)
বিজ্ঞ ইমামগণের গবেষণা মতে পুরুষের উভয় পায়ের মাঝে নিম্নে চার আঙ্গুল ঊর্ধ্বে এক বিঘত পরিমাণ ফাকা রাখা হবে স্বাভাবিক পরিমাণ।
আর মহিলাগণ উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে। হযরত আব্দুল্লহ্ ইবনে আব্বাস (রা) কে মহিলাদের নামায সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন : সংকোচিত ও (শরীরের অঙ্গ) মিলিয়ে নামায পড়বে। (মুসান্নাফে আবী শায়বা : ১/২৭০, হা. ২৭৯৪ সহীহ)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন