বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

সূরা আল কাওসার





সূরা আল কাওসার

 

 

আরবি সূরাঃ

 
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ 
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ 
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 

 

উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম
"ইন্না আ'ত্বাইনা কাল কাউসার। ফাসাল্লিলি রাব্বাকা ওয়ানহার। ইন্না শা'নিয়াকা হুয়াল আবতার"।

 

অর্থঃ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
"নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ"।

সূরা আছর





সূরা আছর

 

 

আরবিঃ

 
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَالْعَصْرِ 
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

 

উচ্চারণঃ


বিসমিল্লাহির রাহমানির রাহীম
(১) ওয়াল ‘আছর
(২) ইন্নাল ইনসা-না লাফী খুস্র
(৩) ইল্লাল্লাযীনা আ-মানু ওয়া ‘আমিলুছ ছা-লেহা-তে, ওয়া তাওয়া-ছাও বিল হাকক্বে ওয়া তাওয়া-ছাও বিছ্ ছাব্র । 

 

অর্থঃ


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
(১) কালের শপথ!
(২) নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
(৩) তারা ব্যতীত যারা (জেনে-বুঝে) ঈমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে ‘হক’-এর উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্য্যের উপদেশ দিয়েছে।

সূরা আল ফাতিহা



সূরা আল ফাতিহা

 

 

আরবিঃ


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ 
الرَّحْمَٰنِ الرَّحِيمِ 
مَالِكِ يَوْمِ الدِّينِ 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ 
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ 
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 

 

উচ্চারণঃ


বিসমিল্লাহির রাহমানির রাহীম
"আলহামদুলিল্লাহি রাব্বীল আ'লামীন। আররাহমানির রাহীম। মা-লিকী ইয়াউমিদ্দ্বীন। ইয়্যাকা-না'বুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন। ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম। সিরাত্বাল লাযিনা আন-আ'মতা আ'লাইহিম।গাইরিল মাগদুবি আ'লাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন। আমীন"।

 

অর্থঃ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
"সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর, যিনি পরম করুণাময়, পরম দয়াময় যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে"।