শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

সূরা ফীল



সূরা ফীল





আরবি সূরাঃ



بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِأَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ



উচ্চারণঃ



বিসমিল্লাহির রাহমানির রাহীম

"আলাম তারা কাইফা আ'লা রাব্বুকা বি-আসহাবিল ফীল। আলাম ইয়াজ-আ'ল কাইদাহুম ফি তাদলীল। ওয়া-আরসালা আলাইহিম তাইরান আবাবীল। তারমিহিম বিহিজা রাতিম্মিন সিজ্জিল। ফাযাআ'লাহুম কাআ'সফিম মা'কূল"।



অর্থঃ

"পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন"।

সূরা নাস



সূরা নাস





আরবি সূরাঃ



بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَٰهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ



উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

"ক্বুল আউযুবি রাব্বিন্নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযি ওয়াসইউসু ফিসুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস"।



অর্থঃ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

"বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মা’বুদের তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে"।